রিপোর্টার মোঃ আব্দুল করিম, নিয়ামতপুর নওগাঁ প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে এসির কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আব্দুল গনি পলাশ (৪২) নামের এক মেকানিকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (৩১ আগস্ট) বিকেলে উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের শালবাড়ি গ্রামের বেলালের বাড়িতে এ ঘটনা ঘটে।
আব্দুল গনি পলাশ ভাবিচা ইউনিয়নের কালাইডাঙ্গা (ইশ্বরদেবত্তোর) এলাকার ট্রাক ড্রাইভার বাবুর ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, আজ বিকেলে শালবাড়ি গ্রামের বেলাল হোসেনের বাড়িতে এসির কাজ করার সময় দূর্ঘটনাবশত বিদ্যুতায়িত হলে স্হানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। # ৩১ আগস্ট ২০২৬ ইং
মোঃ আব্দুল করিম, নিয়ামতপুর
(নওগাঁ) প্রতিনিধি:
#01834464158


