ঢাকাWednesday , 8 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে মালিকবিহীন নেশাজাতীয় সিরাফ উদ্ধার

    admin
    July 8, 2026 8:40 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ান (৫৯বিজিবি)। বুধবার (৮জুলাই) রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে মহানন্দা ব্যাটালিয়ান ৫৯ বিজিবির একটি চৌকস দল অভিযান পরিচালনা করে ৮৪ বোতল এসকাফ সিরাফ জব্দ করা হয়। আজ সকালে মহানন্দা ব্যাটেলিয়ান ৫৯ বিজিবি’র মিডিয়া সেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চাঁনশিকারি বিওপিতে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১৯৯ /৪ এস হতে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ভোলাহাট উপজেলার ভোলাহাট ইউনিয়নের হাউজফুল গ্রামে আম বাগানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় এসকাফ সিরাপ জব্দ করা হয়।

    পরবর্তীতে আইনগত ব্যাবস্থা গ্রহনের জন্য উদ্ধারকৃত মাদকদ্রব্য, ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।

    মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, পিএসসি বিষয়টির সত্যতা বলেন, বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে এবং সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি’র এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST