নিজস্ব প্রতিবেদক শেখ রুবেল আহমেদ
নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৩ নং ভাবিচা ইউনিয়নের আগামী আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী ও জাতীয়তাবাদী বিএনপির নেতা ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হারুনুর অর রশিদ
ভাবিচা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পাড়ায় মহল্লায় এবং চায়ের দোকানে আড্ডায় নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে, শৎ যোগ্য প্রার্থী হিসেবে, বিভিন্ন চায়ের দোকানে যে নামটি শোনা যাচ্ছে, সেটি হলো চেয়ারম্যান প্রার্থী ও মানবতার ফেরিওয়ালা খ্যাত বিএনপির নেতা মোঃ হারুনুর রশিদ। হারুন অর রশিদ, তিনি নিজে পায়ে হেঁটে প্রতিটি পাড়ায় মহল্লায় বাজারে অত্র ইউনিয়নের গরীব ও অসহায় মানুষের সুখ-দুঃখের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করে যাচ্ছেন। তিনি কখনো ভাবিচা ইউনিয়নের নিজ অর্থায়নে রাস্তা সংস্কার, কখনো অসহায় প্রতিবন্ধী দরিদ্র দোকানীদের দোকান ঘর করে দেওয়া, দোকানের মালামাল নিজ অর্থ অনেক ক্রয় করে তাদের স্বাবলম্বী করার চেষ্টা, অসুস্থ অসহায় দুঃস্থদের চিকিৎসার অর্থ প্রদান, অসহায় ভূমিহীন দরিদ্র দিনমজুরদের ঘর নির্মাণ, অসহায় দরিদ্রদের পানির টিউবওয়েল নিজ অর্থায়নে বিতরণ, মাদক সেবীদের ভ্যান ও অটোরিকশা ক্রয় করে দিয়ে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, অসহায় পিতা মাতার কন্যা সন্তানের বিয়ের জন্য আর্থিক অনুদান প্রদান, ইউনিয়নের অবহেলিত দুর্ঘটনা সম্বলিত রাস্তাঘাট নিজ অর্থায়নে নির্মাণ, সহ অত্র ইউনিয়নের মানুষের পাশে মানবতার ফেরিওয়ালা খ্যাত এই চেয়ারম্যান প্রার্থী মোঃ হারুনুর অর রশিদ যিনি বর্তমানে ওই ইউনিয়নের জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে বলে ইউনিয়নবাসী সূত্রে জানা যায়।
কে এই হারুন অর রশিদ চলুন এক নজরে দেখে আসি
হারুন অর রশিদ, ছোটবেলা থেকেই তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক বক্তব্য এবং কর্মকাণ্ড দেখে জাতীয়তাবাদের আদর্শের রাজনীতি করার ইচ্ছা পোষণ করেন। সেই থেকে শুরু হয় ১৯৮৪ সালে তার জাতীয়তাবাদী আদর্শের রাজনীতিতে আসা। তখন থেকেই তিনি জাতীয়তাবাদের বিএনপির প্রোগ্রামে অংশগ্রহণ করতেন, এবং বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর আদর্শ বুকে ধারণ করে শুরু করেন রাজনৈতিক পথচলা। ২০০৪ কার সাথে জাতীয়তাবাদী দল বিএনপি ওয়ার্ড সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, তখন থেকে আজ অব্দি খুব সুনামির সাথে তিনি দায়িত্ব পালন করে আসতেন, দায়িত্ব পালনকালে ২০০৯ সাল থেকে ২০২৪ ইং পর্যন্ত স্বৈরাচার শেখ হাসিনা পতন পর্যন্ত তিনি একাধিক মামলা হামলা শিকার হন ক্ষতিগ্রস্ত হয় তার, ব্যবসা-বাণিজ্য, এ সময় জানা যায় তার বিরুদ্ধে রয়েছে নাশকতার মামলা ব্যালট বাক্স চিন্তাই, আওয়ামী লীগের পার্টি অফিস পুড়িয়ে দেওয়া মামলা, সহ প্রায় অর্ধশ শতাধিক মামলা দিয়েছিল স্বৈরাচার শেখ হাসিনার দোসরা। গ্রেফতার করে করা হয়েছিল মানসিক ও শারীরিক নির্যাতন হারুন অর রশিদ সংসদ সদস্য নওগাঁ ১ মোস্তাফিজুর রহমানের খুবই ঘনিষ্ঠ বিশ্বস্ত হাতিয়ার, বলে স্থানের সূত্রে জানা যায় দলের দুঃসময়ে সংসদ সদস্য মুস্তাফিজুর রহমানের হাতকে শক্তিশালী করে ভাবিচা ইউনিয়নকে একটি সুন্দর জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে বিএনপির রাজনীতি প্রতিষ্ঠায় নিজেকে নিয়োজিত রাখেন মোহাম্মদ হারুনুর রশিদ এডিপি বাংলাকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন ইউনিয়নের সাধারণ মানুষের অনুরোধে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন এবং তিনি মনে করেন যদি আমার ইউনিয়নের মানুষ আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে আমি এই অবহেলিত ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন এবং অসহায় দরিদ্রদের পাশে দাঁড়াতে পারবো। এ বিষয়ে কয়েকজন অত্র ইউনিয়নের জনসাধারণের সাথে কথা বললে তারা জানান আমরা অনেক চেয়ারম্যান দেখেছি কিন্তু কখনই তারা আমাদের জন্য কাজ করে নাই আমাদের ইউনিয়নের রাস্তাঘাট ব্রিজ কালপাট কোন উন্নয়ন হয় নাই কিন্তু মোঃ হারুন অর রশিদ চেয়ারম্যান না হয়েই অনেক আগে থেকেই তিনি নানান সময় নানান ভাবে যখনি আমরা তার কাছে যাই সে আমাদের পাশে দাঁড়ায় এবং আমাদের গরিব অসহায় মানুষের অর্থ দিয়ে সহযোগিতা করে আমাদের পাশে দাঁড়ান তাই আগামীতে আমরা তাকে চেয়ারম্যান হিসেবে মনোনীত করতে চাই|
মোঃ হারুনুর অর রশিদ তিনি বাবার ব্যবসার পাশাপাশি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে খুবই পছন্দ করেন। রাজনীতিতে আসার কারণে তিনি স্বৈরাচারের সরকারের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল-বিএনপির প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে তিনি অংশগ্রহণ করেছিলেন, আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার কারণে বিভিন্ন সময় হামলা-মামলা এবং পুলিশি নির্যাতনের শিকার হন তিনি,, ক্ষতিগ্রস্ত হয় তাহার ব্যবসা-বাণিজ্য, তবুও থেমে থাকেন নি তিনি স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে বিএনপির এক দফা দাবি ঢাকা অচল করে দেওয়া ২৮ অক্টোবর এর আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনে সামনের সারি থেকে নেতৃত্ব দিয়ে আন্দোলনকে বেগবান করতেন, বিপুল পরিমাণ নেতাকর্মী নিয়ে আন্দোলনকে সফল করার জন্য ঢাকা রাজশাহী বগুড়া পাবনা নওগাঁ সহ প্রত্যেকটা আন্দোলনে ছিল তার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং বলিষ্ঠ নেতৃত্ব। ২৮ শে অক্টোবরে নওগাঁ ১ এর সংসদ সদস্য মোঃ মুস্তাফিজুর রহমান এর পাশে থেকে দুঃসময়ের বিশ্বস্ত হাতিয়ার হিসাবে কাজ করেন। শুধু ভাবিচা ইউনিয়ন ই নয় ঢাকার রাজপথে জাতীয়তাবাদী দলের প্রতিটি প্রোগ্রাম এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছেন এই বিএনপির নেতা। তিনি এডিপি বাংলাতে একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন, আমি চেয়ারম্যান প্রার্থী হয়েছি এই জন্যই যে আমি এলাকার মানুষের জন্য কাজ করছি তা নয় আমি ছোটবেলা থেকেই অসহায় দরিদ্র মানুষের জন্য কাজ করতে আমার ভালো লাগে আমার বর্তমানে আশা আমার আর কোন চাওয়া পাওয়া নেই আমার একটাই চাওয়া পাওয়া অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো তাদের সুখ-দুঃখে তাদের পাশে থাকা সময়ে ও অসময়ে যে কোন মুহূর্তে আমাকে আমার ইউনিয়ন থেকে ফোন করলে আমি আর ঘরে থাকতে পারি না আমি মুহূর্তের মধ্যে সেখানে ছুটে যাই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে এই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে কবুল করে আমি আমার জান প্রাণ দিয়ে চেষ্টা করব এই ইউনিয়নের সকল মানুষের পাশে থাকা এবং তাদের ভাগ্য উন্নয়নে কাজ করা


