ঢাকাMonday , 25 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অসহায় মানুষের পাশে ৫৯ বিজিবি: বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ

    admin
    May 25, 2026 11:17 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন  
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ 

    চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অসহায় মানুষদের বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

    চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুকুরিয়া ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে সীমান্তবর্তী অসহায় ও দুঃস্থ মানুষের জন্য দিনব্যাপী এ বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ কার্যক্রম পরিচালনা করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

    রবিবার (২৪ মে) সকাল থেকে শুরু হওয়া এ মেডিকেল ক্যাম্পেইনে পাঁচ শতাধিক নারী-পুরুষ চিকিৎসাসেবা গ্রহণ করেন। চিকিৎসকদের পরামর্শের পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে প্রদান করা হয়।

    মেডিকেল ক্যাম্প পরিদর্শনকালে মহানন্দা বয়াটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, সীমান্ত এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের স্বাস্থ্যসেবার বিষয়টি বিবেচনায় এনে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি বিজিবি মানবিক কর্মকাণ্ডেও সবসময় ভূমিকা রেখে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। এসময় দাইপুকুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর রেজা, কামালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিজিবির বিভিন্ন ক্যাম্পের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। পরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ৬৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST