ঢাকাSunday , 24 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুর থানা পুলিশের অভিযানে ৫৫০ পিছ ইয়াবা,২টি মোটরসাইকেল ও ৩৬ হাজার টাকা সহ গ্রেপ্তার-৩জন

    admin
    May 24, 2026 6:50 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    রায়পুর থানা পুলিশ কর্তৃক মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করিয়া ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোটরসাইকেল এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৩৬,৩০০/- টাকা সহ ০৩ জন আসামী গ্রেফতার।

    অদ্য ২৩/০৫/২০২৬ খ্রি. তারিখ রায়পুর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করাকালে এসআই(নিরস্ত্র) মো: জসিম উদ্দিনের নের্তৃত্বে সঙ্গীয় অফিসার এসআই মহিউদ্দিন আহমদ সহ অন্যান্য অফিসার ফোর্সসহ রায়পুর থানাধীন ৪নংসোনাপুর ইউপির ২নং ওয়ার্ডস্থ মাঝি গো বাড়ীতে চলাচলের পাকা রাস্তার উপর সন্দেহভাজন ০৩ জন ব্যক্তিকে ০২ টি মোটরসাইকেল সহ দেখিতে পাইয়া সন্দেহজনক মনে হওয়ায় তাহাদের আটক করেন।

    তাহাদের সাথে থাকা অপর ০১ একজন ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদের তল্লাশি করিয়া তাহাদের দখল হইতে ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোটরসাইকেল এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ৩৬,৩০০/- টাকা উদ্ধারপূর্বক জব্দ করেন। বাদীর এজাহারের ভিত্তিতে ধৃত আসামীদের বিরুদ্ধে রায়পুর থানার মামলা নং-৩৭, তাং-২৩/০৫/২০২৬ ইং, ধারা- ৩৬(১) সারণি ১০(ক)/৩৮/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮; রুজু করা হয়। ধৃত আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করার প্রক্রিয়াধীন চলমান। আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রনে এই অভিযান অব্যাহত আছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST