ঢাকাTuesday , 14 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ইলমুন নুর ইসলামিয়া দাখিল মাদরাসায় আলোচনা সভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

    admin
    July 14, 2026 9:56 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুরের রায়পুরে ইলমুন নুর ইসলামিয়া দাখিল মাদরাসার সার্বিক শিক্ষা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি উদযাপন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মাদরাসার নির্বাহী পরিচালক গাজী এম এ সিদ্দিক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়ন ও শিক্ষার্থীদের নৈতিক বিকাশের ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় উপস্থিত ছিলেন মাদরাসার সুপার হযরত মাওলানা হযরত আলী এবং সহ-সুপার হাফেজ নুরুল করিম।

    সভায় নির্বাহী পরিচালক গাজী এম এ সিদ্দিক তাঁর বক্তব্যে বলেন, “ইলমুন নুর ইসলামিয়া দাখিল মাদরাসাকে একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষক ও পরিচালনা পর্ষদের সমন্বিত প্রয়াস অপরিহার্য। আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।” পরিবেশের ভারসাম্য রক্ষায় মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষ রোপণের ওপরও জোর দেন তিনি।

    মাদরাসার সুপার হযরত মাওলানা হযরত আলী শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও পড়াশোনার মানোন্নয়নে শিক্ষকদের আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। সহ-সুপার হাফেজ নুরুল করিম মাদরাসার শৃঙ্খলা ও হাফেজিয়া শাখার অগ্রগতির চিত্র তুলে ধরেন। এবং সকল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন।

    উক্ত আলোচনা সভায় মাদরাসার সকল সহকারী শিক্ষক ও শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন। তাঁরা প্রতিষ্ঠানের শিক্ষা পরিবেশ আরও বেগবান করতে এবং ছাত্র-ছাত্রীদের মেধার পরিপূর্ণ বিকাশে নিজ নিজ দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সাথে পালন করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

    সভা শেষে মাদরাসা প্রাঙ্গণে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। সর্বশেষে মাদরাসা, দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST