লাবলু বিশ্বাস
পাবনা জেলা প্রতিনিধি।
খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি ঈশ্বরদী রেলওয়ে জংশন স্টেশনে প্রবেশ মুহূর্তে ঈশ্বরদী রেলেগেট পাতিবিল এলাকায় এই ঘটনা ঘটে , ধারণা করা হচ্ছে ওই যুবক রেললাইন অতিক্রমের সময় উক্ত ট্রেনের নিচে কাটা পড়েন এবং ঘটনা স্থলে তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন বিদেশে ছিলেন, গত সপ্তাহে সিঙ্গাপুর থেকে দেশে আসেন , এবং তার বিয়ের কথাবার্তা চলছিল।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) হাবিবুর রহমান বলেন লাশ সুরহা প্রতিবেদন তৈরী করা হয়েছে। ট্রেনের চাকায় পিষ্ট হয়ে তার মাথা থেঁতলে গিয়েছি, লাশ উদ্ধার করে রবিবার সকালে ময়নাতদন্তের জন্য পাবনা জেলার মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানা একটি অপমৃত্যু ( ইউডি) মামলা করা হয়েছে,


