ঢাকাTuesday , 16 April 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • দুলাই ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ সহ একাধিক অভিযোগ করেছে ১২ ইউপি সদস্য

    Link Copied!

    সুজানগর (পাবনা) প্রতিনিধি:
    সুজানগরের দুলাই মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহানের বিরুদ্ধে ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে স্বশরীরে হাজির হয়ে অর্থ আত্মসাত সহ একাধিক অভিযোগ করেছেন ১২ জন ইউপি সদস্য। সোমবার বিকেলে পাবনার সুজানগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও ) বরাবর একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ট্যাক্সের ৭ লাখ টাকা, জন্মনিবন্ধন, ওয়ারিশ সনদ পত্র, ট্রেড লাইসেন্সের টাকা আত্মসাৎ এবং ইউপি সদস্যদের সাথে আলোচনা না করে ইচ্ছে মত বিভিন্ন প্রকল্পের কমিটি করে টাকা উত্তোলন করে থাকেন বলে অভিযোগ দায়ের করা হয়। ইউপি সদস্যদের ১৫ মাসের সম্মানী ভাতা থেকে বঞ্চিত করে রেখেছেন। ইউপি সদস্যরা সম্মানী চাইলেই চেয়ারম্যান বলেন, পরিষদের ব্যাংক একাউন্টে টাকা নেই। ইউপি সদস্যরা আরো জানান, চেয়ারম্যানের টাকা আত্মসাৎ ও স্বেচ্ছাচারিতা দিন দিন বেড়েই চলছে। নিরুপায় হয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দেওয়া হলো। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম শাজাহান ,এসব অভিযোগ অস্বীকার করে বলেন, আমার বিরুদ্ধে কিছু কুচক্র মহল তাদের কে উস্কানি দিয়ে অভিযোগ দায়ের করিয়েছেন।
    এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদ বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত পর্যায়ে রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST