ঢাকাTuesday , 21 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু এলাকায় শোকের ছায়া

    admin
    July 21, 2026 8:47 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১জুলাই) সকাল সাড়ে ৬ টায় সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুড়তলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন, বারোঘোরিয়া ইউনিয়নের বাদুড়তলা গ্রামের মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম(৫০)হাসিনা বেগমের ভাতিজি আশা খাতুন (৩৫)ও তাঁর শিশুকন্যা শাহরিয়ার মিম (১২)।
    চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার (ওসি) একরামুল হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক তার লিক হয়ে বাসার ছাদে ওঠার লোহার সিড়িতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এ সময় মোহাম্মদ ভিখুর স্ত্রী হাসিনা বেগম বসতবাড়ির সিড়িতে ছাগল খাওয়ানোর পাতা বাধতে গেলে প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন ও তাকে বাঁচাতে গিয়ে পরবর্তীতে তাঁর নাতনী মিম এবং ভাতিজি আশা বেগম বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে তাঁরা মৃত্যুবরন করেন।

    তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনজনের মরদেহ উদ্ধার করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST