ঢাকাTuesday , 14 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধে সচেতনতামূলক সভা।

    admin
    July 14, 2026 4:04 pm
    Link Copied!

    শাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ

    দিনাজপুরের ঘোড়াঘাটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবানা তানজিন। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার ধীরেন সরকারের সভাপতিত্বে আয়োজিত এই সভায় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
    সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে ডিজিটাল প্ল্যাটফর্মে সংঘবদ্ধ প্রতারক চক্রের অপতৎপরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, একটি চক্র সুকৌশলে ফেসবুকসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এসব প্রতারণার শিকার হচ্ছেন শিক্ষক-শিক্ষিকা, সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সাধারণ মানুষ। অনেক ক্ষেত্রে চক্রটির খপ্পরে পড়ে অনেকেই আর্থিকভাবে সর্বস্বান্ত হচ্ছেন। এমনকি পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গণমাধ্যমকর্মীরাও এ ধরনের অপপ্রচারের শিকার হচ্ছেন।
    এই পরিস্থিতি মোকাবিলায় বক্তারা বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন:
    সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে অধিকতর সতর্কতা অবলম্বন করা।
    অনিশ্চিত বা যাচাই না করে কোনো তথ্য শেয়ার না করা।
    প্রতারণার শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করা।
    সর্বস্তরের মানুষের মধ্যে সাইবার সচেতনতা বৃদ্ধি করা।
    সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাউসার, সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোমিনুল ইসলাম, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন এবং উপজেলা আইসিটি অফিসার নাজিমুল ইসলাম। এছাড়াও অন্যদের মধ্যে ১ নং ইউপির সাবেক চেয়ারম্যান মাহফুজুর রহমান, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় সাংবাদিকরা তাদের গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
    বক্তারা সম্মিলিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার রোধে কঠোর নজরদারি ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST