ঢাকাSunday , 7 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে এসপি গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে বিশেষ অভিযানে মাদকসহ ৮ জন আটক

    admin
    June 7, 2026 7:12 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ

    চাঁপাইনবাবগঞ্জের এসপি গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ ৭জন কেআটক করা হয়েছে।

    শনিবার (৬ জুন) সন্ধ্যা ৭.৩০ মিমিট হইতে চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব, এস.এম ওয়াসিম ফিরোজ ও অতিরিক্ত পুলিশ সুপার (নবাবগঞ্জ সদর সার্কেল) জনাব, মোঃ ইয়াসির আরাফাত এবং মোঃ একরামুল হোসাইন, পিপিএম, অফিসার ইনচার্জ (ওসি), সদর মডেল থানা, মোহাম্মদ আব্দুর রউফ তালুকদার, পুলিশ পরিদর্শক (ওসি অপারেশন), সদর মডেল থানা, ও অত্র থানার অন্যান্য অফিসার্স ফোর্সদের সমন্বয়ে সদর মডেল থানা এলাকায় মাদক বিরোধী, ওয়ারেন্ট তামিল ও নিয়মিত মামলার আসামী গ্রেফতার করার নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত বিশেষ অভিযান পরিচালনা করা কালে অত্র সদর মডেল থানা এলাকায় বিভিন্ন এলাকা হইতে মাদক ব্যবসায়ী ২জন, মাদক সেবি ৫জন, এ ছাড়াও ১জন আসামীকে অবৈধ মাদকদ্রব্য চোলাই মদ সহ গ্রেফতার পূর্বক ভ্রাম্যমান আদালত কর্তৃক ১ জনকে ২ দিন বিনাশ্রম কারাদন্ড ও ১০০(একশত) টাকা জরিমানা প্রদান করা হয়। গ্রেফতারকৃত ৮জন আসামীদের বিরুদ্ধে সংশিষ্ট আইন ও বিধি মোতাবেক মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) একরামুল হোসাইন পিপিএম।

    গ্রেফতারকৃতরা হলেন মোঃ আহাদ, মোসাঃ শারমিন,শ্রী লক্ষণ হালদার, আহসান হাবিব,তাসলিমুল সুলতান ওরফে তন্ময়,মোঃ আসিফ ইকবাল তামিম, শাহাজাহান সিরাজ এবং মোঃ জুনাইদ ওরফে ইমন, সর্ব জেলা চাঁপাইনবাবগঞ্জ। এসময় উদ্ধার করা হয় ২০০ গ্রাম গাঁজা, চোলাই মদ ২ লিটার।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST