ঢাকাSaturday , 21 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নব-নির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমান-এর নেতৃত্বে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

    admin
    February 21, 2026 12:13 pm
    Link Copied!

    এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার,নিয়ামতপুর (নওগাঁ)
    মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নওগাঁ-১ আসনের নব-নির্বাচিত সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান রাত ১২টা ০১ মিনিটে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তিনি এক মিনিট নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
    এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন শ্রীমন্তপুর ইউনিয়ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর সিনিয়র সহ-সভাপতি জনাব মোঃ হেলাল উদ্দিন কাজী, সাধারণ সম্পাদক জনাব মোঃ খালেকুজজামান মিলন, ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি জনাব মোঃ আক্তার হোসেন ভুলু, সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুস সালাম, মোহাম্মদ নবিজুল ইসলাম (মানিক পাটন), ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।
    পুষ্পস্তবক অর্পণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে সংসদ সদস্য মহোদয় বলেন, ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই বাঙালি জাতি স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়েছে। তিনি নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস ও তাৎপর্য জানার আহ্বান জানান এবং মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST