আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আবু জাফর মোহাম্মদ সালেহ্ মিন্টু ফরায়েজীর পিতা, বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম আব্দুল জলিল মিয়া (বি.এ, বি.এড)-এর ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
যথাযথ মর্যাদায় এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মরহুমের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।মরহুম আব্দুল জলিল মিয়া ছিলেন একাধারে একজন আদর্শ শিক্ষক, সমাজসেবক ও আলোকিত মানুষ গড়ার কারিগর। তিনি কর্মজীবনে বরিশালের ঐতিহ্যবাহী হিজলা পি.এন. মাধ্যমিক বিদ্যালয় এবং উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়-এর অত্যন্ত সফল ও জনপ্রিয় প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সুদীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি হাজার হাজার শিক্ষার্থীকে সুশিক্ষায় দীক্ষিত করেছেন, যারা আজ দেশ-বিদেশে নানা গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত রয়েছেন।
৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবার, আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহীদের পক্ষ থেকে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।”আমার শ্রদ্ধেয় পিতা শুধু একজন আদর্শ শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন আমাদের পুরো পরিবারের আলোকবর্তিকা। তিনি আজীবন মানুষের কল্যাণ ও শিক্ষার প্রসারে কাজ করে গেছেন। বাবার আদর্শকে বুকে ধারণ করেই আমি আজ জনগণের সেবা করার চেষ্টা করছি।” — আবু জাফর মোহাম্মদ সালেহ্ মিন্টু ফরায়েজী (চেয়ারম্যান, ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ)
পরিবারের পক্ষ থেকে মরহুমের সকল ছাত্র, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর কাছে তাঁর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনায় দোয়া চাওয়া হয়েছে।


