ঢাকাSunday , 28 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ঘোড়াঘাটে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ: ৪৩০ পরিবার পেল ২০ কেজি করে চাল।

    admin
    June 28, 2026 8:07 pm
    Link Copied!

    সাহারুল ইসলাম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

    দিনাজপুরের ঘোড়াঘাটে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ থেকে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৩০টি অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে। রবিবার (২৮ জুন) সকাল ১০টায় পৌরসভা এলাকায় এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
    মহিলা, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন (এমপি) মহোদয়ের পক্ষে এই সহায়তা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
    এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঘোড়াঘাট পৌর বিএনপির সভাপতি এবং সাবেক পৌর মেয়র আব্দুস সাত্তার মিলন, ঘোড়াঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, মামুন সরকার সাংগঠনিক সম্পাদক,ফরিদ আলমসহ, বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST