ঢাকাFriday , 20 February 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর উদ্ধার

    admin
    February 20, 2026 12:45 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
    চাঁপাইনবাবগঞ্জের আমনূরা জংশনে বৃহস্পতিবার ভোর পৌনে ৫টার দিকে তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল ব্যাহত হয়।
    দীর্ঘ ৯ ঘণ্টার উদ্ধার তৎপরতার পর দুপুর নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আমনুরা সহকারী স্টেশনমাস্টার মোঃ মোখলেসুর রহমান জানান, পোনে ৫টায় পয়েন্টসম্যানের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান। এরপর সকাল ১০টা ১০ মিনিটে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করে। প্রথম ওয়াগনটি ১১টা ২৫ মিনিটে উদ্ধার করা হয় এবং দ্বিতীয় ওয়াগনটি ১২টা ৫৫ মিনিটে। এরপর বাকি দুটি ওয়াগনও তোলা হয়।
    তিনি আরও বলেন, “আমাদের পয়েন্ট ও সিগন্যালে কোনো ত্রুটি ছিল না। তবুও বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা দেখবেন আসল সমস্যা কোথায় এবং কেন এখানে বারবার দুর্ঘটনা ঘটছে।”
    দুর্ঘটনার কারণে রহনপুর স্টেশনে আটকা পড়া ‘মহানন্দা এক্সপ্রেস’-এর যাত্রীরা কয়েক ঘণ্টা বিরক্তিতে পড়েন। বর্তমানে লাইন পুনরায় ফিট হওয়ায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST