ঢাকাTuesday , 22 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে বাঞ্ছারামপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত

    admin
    July 22, 2025 10:59 pm
    Link Copied!

    সফিকুল ইসলাম
    বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

    ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা তাজুল ইসলাম।
    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। তিনি বলেন, “দেশের বিমান চলাচলে যে অব্যবস্থাপনা চলছে, তার মাশুল দিচ্ছে নিরীহ প্রাণ। একটি দুর্ঘটনা শুধু একটি পরিবার নয়, পুরো জাতিকে ব্যথিত করে। এই তদারকির গাফিলতি কোনোভাবেই বরদাস্তযোগ্য নয়।”
    পৌর বিএনপির সাধারণ সম্পাদক ছালে মুসার সভাপতিত্বে ও যুবদলের আহ্বায়ক মোহাম্মদ হারুনুর রশিদের সঞ্চালনায় দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহসিন, গোলাম মোস্তফা, তাইবুর রহমান মাসুম, শুকুড়ী সেলিম, আবু কালাম, বিউটি আক্তারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
    বক্তারা বলেন, “এই দুর্ঘটনা জাতির জন্য গভীর বেদনার। এর দায় সরকার এড়াতে পারে না। আমরা নিরপেক্ষ তদন্ত ও দায়ীদের কঠোর শাস্তি দাবি করছি।”
    দোয়া শেষে নিহতদের আত্মার মাগফিরাত এবং পরিবারের সদস্যদের জন্য ধৈর্য প্রার্থনা করা হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST