ঢাকাWednesday , 1 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

    admin
    January 1, 2025 9:27 pm
    Link Copied!

    আতিক করিম
    নওগাঁ নিয়ামতপুর প্রতিনিধি

    নওগাঁর নিয়ামতপুরে জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বুধবার(১ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা, দলীয় ও ছাত্রদলের পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু করে।ছাত্রদলের নেতৃবৃন্দ নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এক শোভাযাত্রা বের করে জেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে মিলিত হয়। সেখানে দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক নাজমুল হক নাজুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহবায়ক সালাউদ্দিন গাজী।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সহসভাপতি ইসতিয়াক আহম্মেদ নাহিদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আশিক আহমেদ শাওন।
    এছাড়াও উপস্থিত ছিলেন, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম রেজা চৌধুরী (বাদশা), ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম ভিপি, ৭ নং শ্রীমন্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান খলিল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মেহেদী হাসান রানা, ছাত্রদলের সদস্য সচিব আঞ্জুমান পাভেল, যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান কাউসার, আহ্বায়ক সুলতান মাহমুদ সজীব চৌধুরী, যুগ্ন আহবায়ক রায়হান কবীর, যুগ্ম আহ্বায়ক মিহাদুল ইসলাম, সদস্য সচিব নাফিজুর রহমান প্রমুখ।

    প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ছাত্রদলের ব্যানারে দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের কর্মসূচি পালন করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST