ঢাকাThursday , 19 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ওয়ালটন প্লাজা জামালপুর এরিয়ার উদ্যোগে বৃক্ষরোপণ

    admin
    December 19, 2024 11:14 pm
    Link Copied!

    জাকিউল ইসলাম
    জামালপুর জেলা প্রতিনিধি

    জামালপুরের জেলার বিভিন্ন উপজেলায়
    শিক্ষা প্রতিষ্ঠানে ওয়ালটন প্লাজা জামালপুর এরিয়ার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

    দেশের সবুজায়ন ও পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়।
    কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়ালটন প্লাজার পক্ষ থেকে সেলিম মিয়া।

    এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    উপস্থিত অতিথি বৃন্দদের বক্তব্যে বলেন, “পরিবেশ রক্ষায় আমাদের দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করে।

    শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি সচেতনতামূলক আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

    স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা ওয়ালটন প্লাজার এই মহৎ উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এমন কার্যক্রমে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

    এই উদ্যোগের মাধ্যমে ওয়ালটন প্লাজা জামালপুরের এরিয়ার পরিবেশ রক্ষার ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST