ঢাকাSunday , 21 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • শিক্ষার্থীদের আতঙ্কের নাম সড়ক দুর্ঘটনা: উত্তর চরকাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,বাউন্ডারি গেটের দাবিতে এলাকাবাসীর আকুতি

    admin
    June 21, 2026 9:44 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    উত্তর চরকাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের কাছে এখন সবচেয়ে বড় আতঙ্কের নাম সড়ক দুর্ঘটনা। বিদ্যালয়টিতে কোনো বাউন্ডারি দেয়াল বা প্রবেশদ্বার (গেট) না থাকায় প্রতিনিয়ত দুর্ঘটনার ঝুঁকিতে রয়েছে শত শত শিক্ষার্থী। এই নিয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয়দের মাঝে চরম ক্ষোভ ও দুশ্চিন্তা বিরাজ করছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়টির ঠিক সামনে দিয়েই চলে গেছে ব্যস্ত সড়ক। বাউন্ডারি গেট না থাকায় ছুটির পর কিংবা টিফিনের সময় শিক্ষার্থীরা অসাবধানতাবশত সরাসরি প্রধান সড়কে চলে আসে। ফলে প্রায়শই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। নিজের সন্তানকে স্কুলে পাঠিয়ে প্রতি মুহূর্তেই চরম উৎকণ্ঠায় দিন কাটছে অভিভাবকদের।

    বিদ্যালয়ের শিক্ষকরা জানান, সীমানা প্রাচীর ও গেট না থাকায় স্কুল চলাকালীন শিক্ষার্থীদের নজরদারিতে রাখা কঠিন হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে বড় ধরনের কোনো বড় দুর্ঘটনার আশঙ্কায় তারা প্রতিনিয়ত দুশ্চিন্তার মধ্যে পাঠদান করছেন।

    ঝুঁকিপূর্ণ এই পরিস্থিতির হাত থেকে কোমলমতি শিশুদের রক্ষা করতে এবং একটি নিরাপদ শিক্ষা পরিবেশ ফিরিয়ে আনতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সংশ্লিষ্ট শিক্ষা কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। অনতিবিলম্বে বিদ্যালয়টিতে একটি বাউন্ডারি গেট নির্মাণের জন্য তারা প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST