ঢাকাThursday , 18 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • কালকিনিতে শিক্ষার্থীদের নিয়ে মাদক বিরোধী শপথ অনুষ্ঠিত

    admin
    June 18, 2026 6:03 pm
    Link Copied!

    রিপোর্ট-শাহ্ জালাল সরদার, মাদারীপুর প্রতিনিধি।

    মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করার লক্ষ্যে কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারস্থ কমিউনিটি সেন্টারে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিসিডিবির উপজেলা নেটওয়ার্ক পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সভা শেষে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে সিডিবির এরিয়া ম্যানেজার জনাব সুদীপন হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিএম আসাদুজ্জামান, সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মুরাদ সরদার, সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন, প্রগতি সেবা ফাউন্ডেশন শাখা ব্যবস্থাপক জাকির হোসেনসহ  সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি মারাত্মক ব্যাধি। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST