ঢাকাSunday , 4 January 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে দলিল লেখক সমিতির নতুন কার্যালয় উদ্বোধন

    admin
    January 4, 2026 9:40 pm
    Link Copied!

    মোঃ আব্দুল করিম,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে দলিল লেখক সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।
    শনিবার (৩ জানুয়ারি) সকালে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের পূর্ব দিকে কার্যালয়ের উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় দলিল লেখক সমিতির সভাপতি এস, এম আইনাল হক।
    আনুষ্ঠানিক উদ্বোধনের পর জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
    আলোচনা সভায় ভারপ্রাপ্ত সভাপতি আবু সাইদের সভাপতিত্ব করেন।
    এ সময় আরও উপস্থিত ছিলেন নওগাঁ জেলা দলিল লেখক সমিতির সভাপতি সুলতান আহম্মেদ, সাধারণ সম্পাদক ওজারাত হোসেন টিপুসহ জেলার বিভিন্ন উপজেলার দলিল লেখক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
    আলোচনা সভায় বক্তারা দলিল লেখক সমিতির সদস্যদের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং তাদের স্বার্থ রক্ষার সকল বিষয়ে ঐক্যমত পোষণ করেন। # ৩ জানুয়ারি ২০২৫ ইং

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST