আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়নের ০৭নং ওয়ার্ডের চরকাচিয়া পানির ঘাট থেকে প্রায় ৪.৫০ কিলোমিটার দীর্ঘ রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করেন হাজারো চরাঞ্চলবাসী। দীর্ঘদিন জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকা এই রাস্তা স্থানীয়দের ভোগান্তির মূল কারণ হয়ে দাঁড়ায়। অবশেষে স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি পূরণে পুনরায় শুরু হয়েছে রাস্তা সংস্কারের কাজ।
৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হারুন অর রশিদ হাওলাদার সাহেবের নির্দেশনায় এ সংস্কার কাজ এগিয়ে নিচ্ছেন কৃষক দলের দক্ষিণ চরবংশী ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক মোঃ সিদ্দিক সরকার। তিনি জানান, “চরাঞ্চলে মানুষের প্রতিটি দিন দুঃখ–কষ্টে ভরা। এই রাস্তা সংস্কারের মাধ্যমে তাদের যাতায়াত একটু হলেও সহজ হবে—এটাই আমাদের প্রত্যাশা।”
সংস্কার কাজ চলাকালীন রাস্তার অগ্রগতি পরিদর্শন করেন দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন সোহাগ। পরিদর্শন শেষে তিনি বলেন,
“এই রাস্তাটি শুধুমাত্র চলাচলের পথ নয়—এটি চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের অন্যতম মাধ্যম। এই কাজ দ্রুত শেষ করতে আমরা সুসংগঠিতভাবে কাজ করছি।”
তিনি আরও বলেন, “গণমানুষের অধিকার, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় আমরা সবসময় কাজ করে যাচ্ছি।”
পরিদর্শন শেষে তিনি আসন্ন জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।


