রিপোর্ট-শাহ্ জালাল সরদার, মাদারীপুর প্রতিনিধি।
মাদক প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে অবহিত করার লক্ষ্যে কালকিনি উপজেলার সাহেবরামপুর বাজারস্থ কমিউনিটি সেন্টারে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সিসিডিবির উপজেলা নেটওয়ার্ক পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে সভা শেষে শিক্ষার্থীদের মাদক বিরোধী শপথ বাক্য পাঠ করানো হয়। অনুষ্ঠানে সিডিবির এরিয়া ম্যানেজার জনাব সুদীপন হীরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. বিএম আসাদুজ্জামান, সাহেবরামপুর ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মুরাদ সরদার, সাহেবরামপুর কবি নজরুল ইসলাম ডিগ্রি কলেজের অধ্যক্ষ জিয়া উদ্দিন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন, প্রগতি সেবা ফাউন্ডেশন শাখা ব্যবস্থাপক জাকির হোসেনসহ সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, মাদক সমাজ ও রাষ্ট্রের জন্য একটি মারাত্মক ব্যাধি। যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।