ঢাকাMonday , 10 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • অসতর্কতায় নিভে যেতে বসেছে এক শিশুর প্রাণ, তথ্য সংগ্রহে বাধা প্রধান শিক্ষকের

    admin
    August 10, 2026 11:14 pm
    Link Copied!

    এম,এ,মান্নান,স্টাফ রিপোর্টার

    নওগাঁর নিয়ামতপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে রাখা কীটনাশক পান করে আরিয়ান নামে তিন বছরের এক শিশু মুমূর্ষু হয়ে পড়েছে। ঘটনাটি ঘটে সোমবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার মায়ামারি তেঘরিয়া লংপুর বাদপাড়া উচ্চ বিদ্যালয়ে। অসুস্থ শিশুটি ওই বিদ্যালয়ের আয়া নুরানি খাতুনের সন্তান।
    পরিবার সূত্রে জানা যায়, বিদ্যালয়ের অফিস কক্ষে এনার্জি ড্রিংক ‘স্পিড’-এর বোতলে সংরক্ষিত আগাছানাশক বিষ রাখা ছিল। না বুঝে শিশু আরিয়ান সেখান থেকে পান করে ফেলে। তাকে তাৎক্ষণিকভাবে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, বিষক্রিয়ার স্পষ্ট আলামত পাওয়ায় তাকে দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে।
    এদিকে, বিদ্যালয় প্রাঙ্গণে এবং শিশুদের নাগালের মধ্যে কোনো ধরনের সতর্কতামূলক সংকেত ছাড়াই বিষাক্ত তরল রাখার বিষয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এ বিষয়ে জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম সারোয়ার দায়সারা বক্তব্য দেন এবং দুর্ঘটনাবশত ঘটনাটি ঘটেছে বলে দাবি করেন। তবে সাংবাদিকরা বিষয়ের তথ্য সংগ্রহ করতে গেলে তিনি উত্তেজিত আচরণ করেন এবং ক্যামেরা বন্ধের নির্দেশ দেন।
    বর্তমানে শিশু আরিয়ান রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। জনাকীর্ণ বিদ্যালয়ের অফিস কক্ষে অনিরাপদভাবে বিষাক্ত পদার্থ রাখার ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বশীলতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সচেতন মহলে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST