ঢাকাTuesday , 14 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি ও লাইসেন্সবিহীন ২ ফার্মেসিকে জরিমানা

    admin
    July 14, 2026 9:54 pm
    Link Copied!

    আলী আজগর রবিন রায়পুর স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়নের গাজীনগর বাজারে প্রেসক্রিপশন ব্যতীত ওষুধ বিক্রয় এবং প্রয়োজনীয় লাইসেন্স না থাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অপরাধ প্রমাণিত হওয়ায় ‘দীপ্ত মেডিকেল হল’ এবং ‘রিয়াদ ফার্মেসি’ নামক দুটি প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

    মঙ্গলবার (১৪ জুলাই) উপজেলার গাজীনগর বাজারে এ অভিযান পরিচালনা করেন রায়পুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিগার সুলতানা।

    আদালত সূত্র জানায়, ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩ এর ৪০ ধারার (গ) ও (ঘ) উপধারায় অপরাধ করায় দীপ্ত মেডিকেল হলকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা এবং রিয়াদ ফার্মেসিকে ৫,০০০/- (পাচঁ হাজার) টাকা জরিমানা করা হয়। একই সাথে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।

    এছাড়াও, প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় ‘দীপ্ত মেডিকেল হল’ সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠানটিকে আগামীকাল সমস্ত কাগজপত্রসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগাযোগের নির্দেশ দেওয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে যথাযথ কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করবেন।

    অভিযান পরিচালনাকালে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মামুনুর রশিদ, লক্ষ্মীপুর জেলা ঔষধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক এবং রায়পুর থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করেন।

    অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব নিগার সুলতানা জানান, জনস্বার্থে ও জনস্বাস্থ্য সুরক্ষায় লাইসেন্সবিহীন ও অনিয়মের বিরুদ্ধে এ ধরণের মোবাইল কোর্ট অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST