স্টাফ রিপোর্টার
বগুড়া জেলা ধুনট উপজেলায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত সেমিনার অংগ্ৰহণ উপলক্ষে এক দৃষ্টি নন্দন মতবিনিময় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । ( ০৯ সেপ্টেম্বর) বুধবার সকাল ১১ ঘটিকার সময় উপজেলা প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার ( ইউপিইটিসি) সভাকক্ষে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া পিটিআই এর সুপারিনটেনডেন্ট মুজাহিদুল ইসলাম, সহকারী সুপারিনটেনডেন্টের মিলন সরকার, ইন্সট্রাক্টর(কৃষি )পিটি আই শাহিনা আখতার, ইন্সট্রাক্টর আতুয়ার হোসেন ।
ধুনট থানার অফিসার ইনচার্জ তদন্ত আব্দুস শুকুর, উপজেলা মাধ্যমিক সহকারী অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আবুরুশত মতিন, ধুনট চাইল্ড একাডেমী স্কুলের প্রধান শিক্ষক আয়ুব লোহানী, ভরণশাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক।
নলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান এনামুল হক, ধুনট পুরাতন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক মনিরুজ্জামান মনির, ধুনট গ্ৰীণটাস স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রউফ, অভিভাবক ফরিদা বেগম , উছমান গণি,সাংবাদিক মোঃ মাসুদ ফারুক বাবলু সহ অন্যান্য সংবাদ কর্মী ও অভিভাবক বৃন্দ উপস্থিত ছিলেন।


