ঢাকাFriday , 3 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ফজিলত নেছা-আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রস্তুতি ও পরামর্শ সভা সম্পন্ন

    admin
    July 3, 2026 12:35 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ
    শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশের লক্ষ্যে ফজিলত নেছা-আজিজ ফাউন্ডেশনের উদ্যোগে “প্রাথমিক শিক্ষার মান উন্নয়নকল্পে বেসরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬” এর প্রস্তুতি ও পরামর্শ সভা সফলভাবে সম্পন্ন হয়েছে।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট শিক্ষানুরাগী মাস্টার আলী আকবর। চরকাচিয়া ন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক সেলিম হোসেনের চমৎকার উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফজিলত নেছা-আজিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক গাজী আমিনুল আজিজ (বাদশা)।সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং আসন্ন বৃত্তি পরীক্ষা যেন সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে গাজী আমিনুল আজিজ বলেন, “কেবল বৃত্তি পরীক্ষাই নয়, সমাজ থেকে নিরক্ষরতা দূরীকরণ ও মানবিক সমাজ গঠনে ফজিলত নেছা-আজিজ ফাউন্ডেশন আগামীতে আরও বেশ কিছু সামাজিক ও কল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছে।”অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল্যবান বক্তব্য রাখেন:
    মাস্টার ছায়দুল হক খলিফা,মাস্টার নুরুল ইসলাম সর্দার,মাস্টার মোস্তফা কামাল, হাকিম মাস্টার,পশ্চিম চরকাচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল আলম,গাজী আলমাছ,জাকির হোসেন আরিফ,ন্যাশনাল স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি দিদারুল ইসলাম মোল্লা। মতিন ভূঁইয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।সভায় বক্তারা ফাউন্ডেশনের এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং প্রাথমিক শিক্ষার উন্নয়নে এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক, অভিভাবক ও সুধীসমাজের প্রতিনিধিরা আসন্ন বৃত্তি পরীক্ষা সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST