ঢাকাSunday , 19 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • দেওয়ানগঞ্জে ডাংধরায় জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন ও ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি 

    admin
    January 19, 2025 10:38 pm
    Link Copied!

     জাকিউল ইসলাম 

    জামালপুর জেলা প্রতিনিধি 

     

    ১৯ জানুয়ারী ২০২৫ তারিখ রবিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ডাংধরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন করা হয় এবং ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানে নানান ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। 

    রবিবার সকাল ১০:১৫ মিনিটে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া করা হয়। 

    সকাল ১০:৩০ মিনিট থেকে শুরু করে দিনব্যাপী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন আহমেদ ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার নেতৃত্বে ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম মনির,ছাত্রনেতা সিদ্দিকুর রহমান,শফি আহমেদ সহ অন্যান্ন ছাত্রদলের নেতাকর্মী মিলে  কাউনিয়ার চর এল এম উচ্চ বিদ্যালয়,কাউনিয়ার বালিকা উচ্চ বিদ্যালয়,বাঘারচর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, বাঘারচর কলেজ, পাথরের চর দ্বীপশিখা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কৃষ্ণচূড়া,কাঠবাদাম,বটবৃক্ষ, বকুল ফুল সহ নানা জাতের বৃক্ষরোপণ করা হয়। 

     ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি এমন ব্যতিক্রম ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন পেশার লোকজন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST