
জাকিউল ইসলাম
জামালপুর জেলা প্রতিনিধি
১৯ জানুয়ারী ২০২৫ তারিখ রবিবার জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় ডাংধরা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মদিন পালন করা হয় এবং ইউনিয়ন ছাত্রদলের আয়োজনে বিভিন্ন প্রতিষ্ঠানে নানান ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
রবিবার সকাল ১০:১৫ মিনিটে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতার জন্য দোয়া করা হয়।
সকাল ১০:৩০ মিনিট থেকে শুরু করে দিনব্যাপী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাহীন আহমেদ ও সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার নেতৃত্বে ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মনিরুল ইসলাম মনির,ছাত্রনেতা সিদ্দিকুর রহমান,শফি আহমেদ সহ অন্যান্ন ছাত্রদলের নেতাকর্মী মিলে কাউনিয়ার চর এল এম উচ্চ বিদ্যালয়,কাউনিয়ার বালিকা উচ্চ বিদ্যালয়,বাঘারচর ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা, বাঘারচর কলেজ, পাথরের চর দ্বীপশিখা উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে কৃষ্ণচূড়া,কাঠবাদাম,বটবৃক্ষ, বকুল ফুল সহ নানা জাতের বৃক্ষরোপণ করা হয়।
ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি এমন ব্যতিক্রম ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন পেশার লোকজন।