শেখ রেজাউল করিম রুবেলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ৩ নং ভাবিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শ্রী ডালিম কুমার বর্মন লিফলেট বিতরণ গণসংযোগ করে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছে দিচ্ছেন নানান প্রতিষ্ঠিত। ভাবিচা ইউনিয়নের ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে দেখা যায় ডালিম কুমার বর্মনের লিফলেট বিতরণ ও গণ সংযোগে জনতার ঢল নেমেছে। সবাই মনে করেন ডালিম কুমার বর্মন অত্যন্ত সৎ ও শিক্ষিত মেধাবী যোগ্য চেয়ারম্যান প্রার্থী তাই তাকেই আগামীকাল চেয়ারম্যান হিসেবে দেখতে চাই ভাবে চাই ইউনিয়নের সাধারণ মানুষ। ডালিম কুমার বর্মন ১৯৯০ সালে মদপুর উপজেলার ভাবিচা ইউনিয়নে এক হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত মেধাবী এবং ন্যায়পরায়ণ। এবং অসহায়দের প্রতি তার ছিল অক্তিম ভালোবাসা, তিনি ছোটবেলা থেকেই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে খুবই পছন্দ করে। ২০০৮ সালে তিনি গৌরবের সাথে এসএসসি পাস করেন, এবং ২০১৫ সালে তিনি রাজশাহী নিউ ডিগ্রি সরকারি কলেজ থেকে মাস্টার্স পাশ করেন।
জন্মসূত্রে তিনি একটি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করলেও ছোটবেলা থেকেই তিনি জাতীয়তাবাদের রাজনীতি কে পছন্দ করতেন, তাইতো তিনি ছোটবেলা থেকেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপির রাজনীতিতে সক্রিয়ভাবে কলেজে এবং নিজের এলাকায় মিছিল মিটিংয়ে ছুটে বেরিয়েছেন।জানা যায় বর্তমানে নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের খুবই বিশ্বাস এবং আস্থাভাজন হয়ে তিনি দীর্ঘদিন তার হাতে শক্তিশালী করার জন্য বিএনপির রাজনীতির সাথে যুক্ত হয়ে কাজ করে যাচ্ছেন।এলাকাবাসী সূত্রে জানা যায় তিনি হিন্দু পরিবারের হয়েও স্বৈরাচার আওয়ামী লীগের রাজনীতি না করার কারণে বিভিন্ন সময় হুমকি ধামকি দিয়ে তাকে নানা ভাবে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হতো। কিন্তু তাতেও থেমে থাকেননি তিনি সবকিছু অপেক্ষা করেই জিয়াউর রহমানের আদর্শ এবং খালেদা জিয়ার আদর্শ বুকে ধারণ করে বিএনপির রাজনীতিতেই নিজেকে নিয়োজিত রেখেছেন। বর্তমানে তিনি জাতীয়তাবাদী পূজা উদযাপন ফন্ট এর নিয়ামতের উপজেলা শাখার যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করে আসছেন। ২০১৯ সালে যে সে যখন করোনাভাইরাসে মানুষ আক্রান্ত হয়ে যায় সে সময়ও তিনি ঘরে বসে না থেকে নিজের ইউনিয়ন সহ সহ উপজেলায় অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে তাদের নানান ভাবে সহযোগিতাও করেছিলেন তিনি।
ইউনিয়ন সূত্রে আরো জানা যায় নিয়ামতপুর উপজেলার সব কয়টা ইউনিয়নের মধ্যে ভাবিচা ইউনিয়ন অত্যন্ত দরিদ্র একটি ইউনিয়ন, এই ইউনিয়নের সাধারণ মানুষ তারা আর্থিক সংকটের কারণে নানান সময় চিকিৎসার অভাবে অকাল মৃত্যু মত ঘটনা ঘটে, ওই অসহায় মানুষের কথা চিন্তা করে ডালিম কুমার বর্মন চক্ষু রোগীদের জন্য ইউনিয়নের চক্ষু ক্যাম্প স্থাপন করে অসহায় মানুষের চক্ষু চিকিৎসা সহ নানান বিষয়ে ডাক্তার এনে দরিদ্র মানুষের চিকিৎসার ব্যবস্থা করে দেন এই শিক্ষিত এবং মেধাবী চেয়ারম্যান প্রার্থী ডালিম কুমার বর্মন। এছাড়াও অসহায় দরিদ্র প্রতিবন্ধীদের নানান সময় তিনি সহযোগিতা হাত বাড়িয়ে দেন। অবহেলিত আদিবাসী জনগোষ্ঠী এবং মসজিদ মন্দিরের জন্য তিনি না অনেক সময় উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেছেন বলে স্থানীয় সূত্রে জানা যায়। ভাবিচার জনসাধারণ মনে করেন এই ইউনিয়ন টি অত্যন্ত অসহায় গরীব মানুষের বসবাস এই ইউনিয়নে প্রায় ১১ হাজার হিন্দু আদিবাসীদের বসবাস রয়েছে, যারা দরিদ্র সীমা নিতে বসবাস করেন, এই অসহায় দরিদ্র মানুষ মনে করেন অনেক চেয়ারম্যান আমরা দেখেছি এবার আমরা নতুন মুখ দেখতে চাই আমরা চাই জালিম কুমার বর্মন তরুণ ও মেধাবী একজন সমাজসেবক আগামীতে তিনি যদি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে পারে তাহলে এই ইউনিয়নের অসহায় দরিদ্র মানুষের তিনি সেবা করবেন এবং ইউনিয়নকে সন্ত্রাসী চাঁদাবাজ এবং মাদক মুক্ত করতে পারবেন বলে সাধারণ জনগণ মনে করেন।
এ সময় ডালিম কুমার বর্মন এডিপি বাংলাকে দেখ একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন আমার চাওয়া পাওয়ার কিছু নাই আমি ভার্সিটিতে পড়াশোনা শেষ করেছি ছোটবেলা থেকেই আমার ইচ্ছা তুমি অসহায় মানুষের সেবা করবো, আমার পরিবারের সবাই চান আমি মানুষের সেবা করি এবং অসহায়দের পাশে দাঁড়াই তাই আমিও চিন্তা ভাবনা করলাম আমি ছোটবেলা থেকেই এই ইউনিয়নের অসহায়দের নিয়ে কাজ করে যাচ্ছি তাই আমি যদি চেয়ারম্যান নির্বাচিত হতে পারি তাহলে আমার সেই কর্মকান্ডকে আমি আরো এগিয়ে নিতে পারব এবং অসহায়দের পাশে দাঁড়াতে পারবো এবং ভাবিচা ইউনিয়নকে একটি ডিজিটাল মডেল ইউনিয়ন এবং ধর্ম বর্ণ নির্বিশেষে একটি বাস যোগ্য ইউনিয়ন গড়ে তুলতে পারবো।
এ সময় ভাবিচা ইউনিয়নের জনসাধারণের আমার সাথে কথা বলে জানা যায় তারা বলেন আমরা অবশ্যই এবারে ডালিম কুমার বর্মনকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই, তিনি একজন তরুণ শিক্ষিত মেধাবী নেতা তিনি সবসময় আমাদের পাশে থাকেন এবং তিনি যদি চেয়ারম্যান নির্বাচিত হন তাহলে অবশ্যই আমরা তার কাছ থেকে আরো ভালো কিছু পাব বলে আশা করি।


