আবুল বাসার মিলন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ
চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৩০০পিস ইয়াবাসহ শাহআলম স্বপন (৩২) কে আটক করা হয়েছে।
আটককৃত শাহআলম স্বপন জেলার নাচোল উপজেলার নিজামপুর ইউনিয়নের ফৌজদারপাড়া এলাকার আব্দুল বারিকের ছেলে।
শনিবার (০৪ জুলাই) রাতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)র এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব,গৌতম কুমার বিশ্বাস এর নির্দেশক্রমে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবাইদুল হক এর সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এস.আই ফয়সাল হাসানএর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ ০৪ জুলাই সকালের দিকে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ উপজেলার মোবারকপুর ইউনিয়নের ধোবপুকুর এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় শিবগঞ্জ উপজেলার সাইদুল ইসলামের আম বাগানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান চালিয়ে শাহআলম স্বপনের কাছ থেকে ৩০০পিস ইয়াবা উদ্ধারসহ তাকে আটক করা হয়।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে ।


