ঢাকাTuesday , 2 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ৭০০ পিস ইয়াবা সহ পাথরের চরে ১ যুবক আটক

    admin
    September 2, 2025 10:47 pm
    Link Copied!

    জাকিউল ইসলাম
    জামালপুর জেলা প্রতিনিধি

    জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরেরচর ব্রিজের উত্তর পাশে বিশেষ অভিযানে ৭০০ ইয়াবা ট্যাবলেট সহ কহুল উদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ টিম ।

    আটককৃত আসামি কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী খেয়ারচর গ্রামের নুরুজ্জামানের ছেলে। এ সময় নাম্বার বিহীন যাত্রী বাহী সিএনজি থেকে মাদকগুলো উদ্ধার করা হয়।

    গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক বহনকারী কহুল উদ্দিনকে ডাংধরা ইউনিয়নের পাথরের চর এলাকা থেকে সিএনজি তল্লাশি করে হাতেনাতে আটক করা হয়।

    পুলিশ জানিয়েছে, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন এবং মামলা শেষে আদালতে প্রেরণ করা হবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST