ঢাকাThursday , 6 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • ২নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান হাবিবের ওপর হামলার অভিযোগ

    admin
    August 6, 2026 9:24 pm
    Link Copied!

    স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার
    ২ নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান হাবিবের ওপর দুর্বৃত্তদের হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

    দলীয় নেতাকর্মীদের দাবি, আদনান হাবিব একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির, ত্যাগী ও সক্রিয় ছাত্রনেতা। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকবিরোধী অবস্থান গ্রহণ করে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমে অংশ নিয়ে আসছিলেন।

    স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, তাঁর এই মাদকবিরোধী অবস্থানের কারণেই পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালিয়েছে। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে হামলার কারণ নিশ্চিত করা হয়নি।

    এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও ছাত্রদলের নেতাকর্মীরা।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST