ঢাকাMonday , 11 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন

    admin
    August 11, 2025 10:10 pm
    Link Copied!

    আবুল বাসার মিলন
    চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি ঃ

    গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চাঁপাইনবাবগঞ্জ সাংবাদিক সমাজের উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
    মানববন্ধনে অংশ নেওয়া সাংবাদিক নেতারা বলেন, তুহিনের হত্যাকাণ্ড শুধু একজন সাংবাদিককে নয়, গণমাধ্যমের স্বাধীনতাকে আঘাত করেছে। এই হত্যাকাণ্ডের পেছনে থাকা সকল ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে সারাদেশের সাংবাদিকরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।
    এসময় বক্তারা সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সারাদেশে সাংবাদিক নির্যাতন, হামলা ও হত্যার ঘটনায় দ্রুত বিচারের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের দাবি জানান।
    এসময় বক্তব্য রাখেন, প্রথম আলোর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রফিকুল আলম,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসক্লাবের সভাপতি হোসেন শাহনেওয়াজ, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু, সাবেক সভাপতি শহিদুল হুদা অলক, সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, মডেল প্রেসক্লাব চাঁপাইনবাবগঞ্জ এর সাধারণ সম্পাদক মোঃ বদিউজ্জামান রাজাবাবু। মানববন্ধনে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST