ঢাকাFriday , 24 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

    admin
    January 24, 2025 6:11 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন নামে সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।
    বুধবার (২২জানুয়ারি) সন্ধ্যায় স্থানীয় একটি চাইনিজ রেস্টুরেন্টে। দৈনিক স্বাধীন মত ও ডেইলি সান এর জেলা প্রতিনিধি এ, এস, এম, রেজাউল করিম পারভেজকে সভাপতি ও দৈনিক জবাবদিহি ও ডেইলি সাউথ এশিয়ান টাইমস জেলা প্রতিনিধি অ আ আবীর আকাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে কলম সৈনিকদের সমন্বয়ে গঠিত হয় লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন।

    ইতিবাচক ও সুষ্ঠ চিন্তা চেতনা সম্পন্ন কলম যোদ্ধাদের সংগঠন লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি নজির আহমেদ (দৈনিক ডেসটিনি), সহ-সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন (দৈনিক দেশেরপত্র), সাংগঠনিক সম্পাদক মো. রবিউস সানি আকাশ (দৈনিক সকালবেলা ও ডেইলি ব্যানার), দপ্তর সম্পাদক মো: খাইরুল ইসলাম টিটু (দৈনিক বাংলাদেশ সমাচার), ক্রীড়া ও সমাজ সেবা সম্পাদক মো. আরিফ হোসেন( দৈনিক বর্তমান দিন), প্রচার সম্পাদক মো. আলতাফ হোসেন (দৈনিক আমার সময়), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. রাশেদ হাসান (উপজেলা প্রতিনিধি বাংলাদেশ সমাচার)।
    কার্যনির্বাহী সদস্যদের মধ্যে শিমুল হোসেন (দৈনিক ডেলটা টাইমস), আলী আজগর রবিন (উপজেলা প্রতিনিধি, দৈনিক স্বাধীন মত), মো. ফিরোজ আলম (দৈনিক দেশসেবা)।

    সমাজে সুষ্ঠ ও ইতিবাচক সংবাদ এবং সাংবাদিকতায় লক্ষ্মীপুর প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন শক্ত এবং অনড় থেকে বিভ্রান্তিকর অসত্য তথ্যবিরোধী কাজে সজাগ থেকে এগিয়ে যাবে এমনটাই উপস্থিত সবাই ঐক্যমত পোষণ করেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST