ঢাকাWednesday , 26 November 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুরে ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়নে ১ জন উদ্যোক্তা দিয়ে চলছে সব সেবা,চরম ভোগান্তির

    admin
    November 26, 2025 7:55 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    রায়পুর উপজেলার প্রতিটি ইউনিয়নে যেখানে ২জন করে উদ্যোক্তা দায়িত্ব পালন করে আসছেন, সেখানে ০৮নং দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদে ব্যতিক্রমীভাবে মাত্র একজন উদ্যোক্তা দিয়ে পুরো ইউনিয়নের সেবা পরিচালিত হচ্ছে। ফলে সাধারণ মানুষ প্রতিনিয়ত চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

    অনলাইন আবেদন থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা নিতে ইউনিয়নবাসীকে সকাল ১০.০০টা থেকে বিকাল ৪.০০টা পর্যন্ত দীর্ঘ অপেক্ষা করতে হয়। এর মধ্যে কখনো কখনো থাকে না বিদ্যুৎ, এক সময় এক ধরনের সমস্যা,আবার অন্য সময় ভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়।

    একজন সেবা গৃহীতা জানান আমরা জন্ম নিবন্ধন ,সংশোধন আবেদন করলে ইউনিয়ন পরিষদের জমা দিয়ে ২০০ টাকা গাড়ি ভাড়া এবং আমার সারাদিনে কাজ বন্ধ করে রায়পুর উপজেলা গিয়ে ২য় বার জমা দিতে হয়।এটা আমাদের জন্য আরেকটা বিরম্বনার ও হয়রানি ।

    দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদে অনতিবিলম্বে উদ্যোক্তা নিয়োগ দেওয়া এখন ইউনিয়নবাসীর সময়ের দাবি। দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান। এতে করে জনভোগান্তি কমবে এবং পরিষদ এর মানও অনেক বৃদ্ধি পাবে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST