ঢাকাWednesday , 9 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে ১১ পরিবার গৃহহীন: ইউএনও’র তাৎক্ষণিক সহায়তা প্রদান

    admin
    September 9, 2026 7:44 pm
    Link Copied!

    আলী আজ রবিন স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুরের রায়পুরে মাদকাসক্ত এক যুবকের দেওয়া আগুনে অগ্নিকাণ্ডে নিঃস্ব হওয়া ১১টি অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে প্রাথমিকভাবে সহায়তা স্বরূপ এক বান করে ঢেউটিন এবং শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমরান খান।

    স্থানীয় সূত্রে জানা যায়, মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়া আগুনে ১১টি পরিবারের বসতঘর ভস্মীভূত হয়। এতে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছিল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উপজেলা প্রশাসন দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেয়।

    উপজেলা নির্বাহী অফিসার জানান, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিক সহায়তা হিসেবে আমরা টিন ও কম্বল প্রদান করেছি। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের জন্য পরবর্তীতে আরও সরকারি সহায়তা প্রদান করা হবে।”

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST