ঢাকাThursday , 6 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুরে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পে ১০টি ইউনিয়নে ফাইল কেবিনেট বিতরণ

    admin
    August 6, 2026 9:39 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদে ‘গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প’-এর আওতায় ফাইল কেবিনেট বিতরণ করা হয়েছে।

    সোমবার (৩ আগস্ট) উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের দাপ্তরিক কাজ আরও সুসংগঠিত করার লক্ষ্যে এই ফাইল কেবিনেট প্রদান করা হয়।

    রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার সোনাপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনের হাতে ফাইল কেবিনেট তুলে দিয়ে এ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

    সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গ্রাম আদালতের দাপ্তরিক নথিপত্র ও তথ্যাদি সুষ্ঠুভাবে সংরক্ষণের মাধ্যমে স্থানীয় বিচারিক কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে উপজেলার বাকি ইউনিয়ন পরিষদগুলোতেও ধারাবাহিকভাবে এসব ফাইল কেবিনেট পৌঁছে দেওয়া হচ্ছে।

    উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কো-অর্ডিনেটর মোঃছফিউল্লাহ সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST