ঢাকাSaturday , 4 January 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুরে গলায় ফাঁস দিয়ে মাইশা আক্তার (১৪) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার

    admin
    January 4, 2025 6:37 pm
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    রায়পুর উপজেলার কেরোয়া ইউনিয়নের উত্তর কেরোয়া গ্রামের মেয়াজন পাটোয়ারী  বাড়িতে এ ঘটনা ঘটে। সে একই এলাকার মাসুদ পাটোয়ারীর মেয়ে এবং স্থানীয় নাগেরদিঘীর পাড় মাদ্রাসার নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

    নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাইশা আক্তার প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে পরিবারের লোকজনের সঙ্গে রাতের খাবার খেয়ে তার নিজের শয়ন কক্ষে ঘুমাতে যায়। শনিবার সকালে ঘুম থেকে উঠতে দেরি দেখে পরিবারের লোকজন মাইশার শয়ন কক্ষে গিয়ে দেখে ঘরের ফ্যানের সাথে  তার মরদেহ ঝুলছে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।

    নাগেরদিঘীর পাড় মাদ্রাসার  শিক্ষক সিরাজুল ইসলাম  আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইশা আক্তার মেধাবী ও শান্ত স্বভাবের ছিল। সে কেন আত্মহত্যার মতো এমন ঘটনা ঘটাল তা বলা মুশকিল। পুলিশি তদন্তে আত্মহত্যার আসল কারণ জানা যেতে পারে।

    রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বিষয়টিকে প্রাথমিকভাবে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে সে কেন আত্মহত্যা করেছে তা এখনো জানা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান আছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST