ঢাকাFriday , 29 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • রায়পুর উপজেলা প্রশাসনের উদ্যোগে বয়স্ক ও প্রতিবন্ধীদের হুইলচেয়ার, সেলাই মেশিন, সমুদ্রগামী নিহত ও আহত জেলে পরিবারের মাঝে চেক বিতরণ

    admin
    August 29, 2025 1:04 am
    Link Copied!

    আলী আজগর রবিন স্টাফ রিপোর্টারঃ

    আজ ২৮/০৮/২০২৫ রোজ বৃহস্পতিবার রায়পুর উপজেলা পরিষদ মিলনায়তনে বয়স্ক ও প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার, দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন, সমুদ্রগামী নিহত ও আহত জেলে পরিবারের মাঝে চেক বিতরণ করা হয়েছে।
    এছাড়া ১২১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পোশাক, স্কুল ব্যাগ, বই, খাতা ও অন্যান্য শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

    একই অনুষ্ঠানে আদর্শ শিশু নিকেতন স্কুলের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়।

    মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার সন্মানিত জেলা প্রশাসক জনাব রাজীব কুমার সরকার স্যার। সভাপতি ছিলেন রায়পুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. ইমরান খান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নিগার সুলতানা, উপজেলা প্রকৌশলী সুমন মুন্সি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম এবং রায়পুর থানার ওসি (তদন্ত) আব্দুল মান্নান।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST