ঢাকাTuesday , 16 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • মানিকগঞ্জে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

    admin
    September 16, 2025 2:10 am
    Link Copied!

    মুরাদ খান মানিকগঞ্জ

    মানিকগঞ্জের শিবালয়ে উপজেলা ঢাকা- আরিচা পাটুরিয়া মহাসড়কের পাটুরিয়া ঘাটের আরসিএল মোড়ে সোমবার দুপুরে সেলফি পরিবহনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী রিয়াদ রেজা (২০) নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা বন্ধু রোমান (২০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি।

    স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রিয়াদ ও রোমান মোটরসাইকেল নিয়ে আরিচা থেকে পাটুরিয়া ঘাটের রিভারভিউ হোটেলে যাচ্ছিলেন। পথিমধ্যে চলন্ত অবস্থায় সেলফি পরিবহন দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলের পেছন থেকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই রিয়াদ নিহত হন, আর রোমান গুরুতর আহত হন।

    নিহতের স্বজন জানান, রিয়াদ খুব হাসিখুশি স্বভাবের ছিলেন এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। তারা তার হত্যার বিচার চাচ্ছেন।

    বরংগাইল হাইওয়ে ফাঁড়ির ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বাসটি জব্দ করা হলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST