ঢাকাTuesday , 22 April 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঞ্ছারামপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন

    admin
    April 22, 2025 8:42 pm
    Link Copied!

    সফিকুল ইসলাম
    বাঞ্ছারামপুর প্রতিনিধি।

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারাপুরের জয়নগর গ্রামে ৬ বছরের একটি শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার তেজখালী ইউনিয়নের জয়নগর গ্রামের ৩নং ওয়ার্ডে। ভুক্তভোগী শিশুটির মা জানান, আমার মেয়ে গত (১৪ এপ্রিল) মঙ্গলবার দুপুরে দিকে বাড়ির পাশে খেলার সময় আমাদের প্রতিবেশী কুদ্দুস মিয়ার ছেলে তামিম (২২) তার পালিত পোষা বিড়াল দেখানোর কথা বলে কৌশলে ডেকে তার বাড়ির ছাদের উপর নিয়ে যায়। সেখানে আমার মেয়ের ধর্ষণ করে পাশবিক নির্যাতন চালায় তামিম। পরে তামিমের বিল্ডিং এর চিপাগলিতে আমার মেয়ের চিৎকার শুনতে পাই, আমি আমার ভাই দৌড়ে গিয়ে দেখি আমার মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, পরে তাকে উদ্ধার করে প্রথমে সলিমগঞ্জ অলিউর রহমান জেনারেল হাসপাতাল নিয়ে যাওয়া হয়।
    সেখানকার কর্মরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। এ বিষয়ে শিশুটির মা- বাদী হয়ে বাঞ্ছারামপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
    এবিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, শিশুটির মা- বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবেে। মঙ্গলবার সকাল দশটায় শিশুটির গ্রামের লোকজন, বিভিন্ন স্কুল/কলেজসহ সচেতন নাগরিক সমাজ ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে
    মানববন্ধনে বক্তারা বলেন, ধর্ষক তামিম একজন কোরআনের হাফেজ হওয়ার পরও এমন ন্যক্কারজনক ঘটনায় আমরা হতভম্ব। অবিলম্বে ধর্ষক তামিমকে গ্রেফতার করে সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে হবে। নইলে আমরা বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবো।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST