ঢাকাSunday , 29 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঞ্ছারামপুরে জামায়াতের গণসংযোগ

    admin
    June 29, 2025 8:35 pm
    Link Copied!

    দেওয়ান মো. নকিবুল হুদা বললেন, “উন্নয়ন নয়, চাই ন্যায়ের সমাজ”

    সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর প্রতিনিধি
    ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক দেওয়ান মো. নকিবুল হুদা বলেছেন, “বাঞ্ছারামপুরের উন্নয়ন, শান্তি ও ন্যায়ের সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। মেধা, নৈতিকতা ও ইসলামী মূল্যবোধকে সামনে রেখে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে চাই।”

    শনিবার (২৮ জুন) বিকেলে বাঞ্ছারামপুর উপজেলার ফেরাজিয়াকান্দি, দুলারামপুর, চরমরিচাকান্দি, শান্তিপুর, ইছাপুর ও চরশিবপুর বাজার এলাকায় ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত গণসংযোগে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

    অধ্যাপক নকিবুল হুদা বলেন, “আমাদের লক্ষ্য কেবল অবকাঠামো উন্নয়ন নয়, মানুষের জীবনমানের উন্নয়ন। প্রতিটি ঘরে শিক্ষার আলো পৌঁছে দিতে চাই, যুবসমাজকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে চাই। কৃষক ও শ্রমিক যেন তাদের ন্যায্য অধিকার পান—সেটাই হবে আমাদের উন্নয়নের মূল মানদণ্ড।”

    তিনি আরও বলেন, “আমরা এমন একটি সমাজ গড়তে চাই, যেখানে অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের কোনো স্থান থাকবে না। যুবসমাজকে মাদক থেকে রক্ষা করা, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য। দাড়িপাল্লা প্রতীকে আপনাদের দোয়া ও মূল্যবান ভোট চাই।”

    গণসংযোগে অংশ নেওয়া নেতাকর্মীরা “আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই”—এই স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা।

    গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মো. কাজী আবুল বাশার, সহকারী সেক্রেটারি মুফতি আলাউদ্দিন সাদি, সোনারামপুর ইউপি সভাপতি মো. সোহরাফ হোসেন, দরিয়াদৌলত ইউপি সভাপতি মাওলানা খলিলুর রহমান ভূঁইয়া, ছলিমাবাদ ইউপি সহকারী সেক্রেটারি মো. মতিউর রহমান, উপজেলা যুববিভাগের প্রচার সম্পাদক এইচ. এম. মোহাম্মদ আলী এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. নাছির উদ্দিনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

    নেতারা বলেন, অধ্যাপক নকিবুল হুদার নেতৃত্বে বাঞ্ছারামপুরে একটি ন্যায়ভিত্তিক, নিরাপদ ও মানবিক সমাজ গঠনের সুযোগ সৃষ্টি হবে। আজকের গণসংযোগ সাধারণ মানুষের মাঝে নতুন আশার জন্ম দিয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST