ঢাকাSaturday , 19 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বাঞ্ছারামপুরে গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার প্রবাসীর স্ত্রী শাহিনুর হত্যাকাণ্ডে এলাকায় চাঞ্চল্য

    admin
    July 19, 2025 9:35 pm
    Link Copied!

    সফিকুল ইসলাম, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

    ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় শাহিনুর আক্তার (২৬) নামে এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) রাতে উপজেলার সদরের থানা পশ্চিম এলাকার স্টিল ব্রিজের পাশে একটি দোতলা ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
    নিহত শাহিনুর ছলিমাবাদ ইউনিয়নের সাতবিলা গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য ও তোলপাড় সৃষ্টি হয়েছে।
    পারিবারিক সূত্রে জানা যায়, নয় বছর আগে শাহিনুরের প্রথম বিয়ে হয় মালয়েশিয়া প্রবাসী স্বপন মিয়ার সঙ্গে। ওই দাম্পত্যজীবনে তাদের একটি ছেলে (বর্তমানে বয়স ৬ বছর) রয়েছে। তবে বিয়ের এক বছর পর থেকেই শাহিনুরের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ছলিমাবাদ ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের সৌদি প্রবাসী মাসুদ মিয়ার সঙ্গে।
    পরবর্তীতে তিনি প্রথম স্বামীকে তালাক দিয়ে মাসুদ মিয়াকে বিয়ে করেন এবং তার সঙ্গে পৌর শহরের স্টিল ব্রিজের পাশে একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।
    শুক্রবার রাতে পাশের ভাড়াটিয়ারা শাহিনুরের কক্ষ তালাবদ্ধ ও ভেতর থেকে দুর্গন্ধ পাচ্ছেন দেখে বিষয়টি পরিবারের সদস্যদের জানায়। পরে তারা এসে তালা ভেঙে শাহিনুরের রক্তাক্ত মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
    বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, “মরদেহ উদ্ধারের পর প্রাথমিক পর্যবেক্ষণ শেষে ঘটনাস্থলে সিআইডি দলকে ডাকা হয়। তারা বর্তমানে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”
    এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) পিয়াস বসাক বলেন, “তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে অনুমান নির্ভর কিছুই বলা যাবে না।”

    ছবি: সংগ্রহীত
    ০১৭৬৬৬৫৪১০৫
    প্রতিবেদন তারিখ: ১৯ জুলাই ২০২৫

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST