ঢাকাSaturday , 20 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • বগুড়ার কাহালুতে অবৈধ পলিথিন কারখানায় যৌ’থ অভিযান

    admin
    September 20, 2025 12:36 am
    Link Copied!

    মোঃ মাসুদ ফারুক বাবলু বগুড়া

    বগুড়ার কাহালু উপজেলায় অ’বৈধভাবে পলিcথিন উৎপাদনের দা’য়ে একটি কারখানাকে মোবাইল কোর্টের মাধ্যমে ২ লাখ টাকা জ’রিমানা করা হয়েছে। এসময় বিপুল পরিমাণ নি’ষি’দ্ধ পলিথিন ও কাঁচামাল জ’ব্দ করা হয়।

    র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর ক্রা’ইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি (সিপিএসসি) বগুড়া এবং পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর, বগুড়া জেলা কার্যালয়ের যৌ’থ উদ্যোগে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এই অ’ভিযান পরিচালিত হয়।

    র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার ফিরোজ আহমেদের নেতৃত্বে এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুনের উপস্থিতিতে পরিচালিত মোবাইল কোর্টে ‘ভাই ভাই পলিমার কারখানায়’ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আই’ন ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ৬(ক) ধারা ভ’ঙ্গের অ’ভিযোগে কারখানার মালিক হেলাল শেখকে ২ লাখ টাকা জ’রিমানা করা হয়।

    অ’ভিযানে ১৪৯৬ কেজি নি’ষি’দ্ধ পলিথিন, ২৪৮ কেজি কাঁচামাল, ৩০টি বুশ এবং ১৪টি সিলিন্ডার জ’ব্দ করা হয়। জ’রিমানার টাকা আদায় শেষে মালিককে খালাস দেওয়া হয়।

    র‌্যাব জানায়, দেশের আই’নশৃ’ঙ্খলা রক্ষা ও পরিবেশ সংরক্ষণে তাদের অ’ভিযান অব্যাহত থাকবে। ভবিষ্যতে এ ধরনের অ’ভিযান আরো জো’রদার করা হবে বলেও র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST