ঢাকাMonday , 27 April 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নিয়ামতপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার।

    admin
    April 27, 2026 9:59 am
    Link Copied!

    মোঃ আব্দুল করিম, নিয়ামতপুর (নওগাঁ)
    প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে যৌতুকের মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) দুপুর দুইটার দিকে উপজেলার জোনাকী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
    গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম আনিসুর রহমান (৩৬)। তিনি উপজেলার জোনাকী গ্রামের দবির উদ্দিনের ছেলে। আনিসুর চারমাস ধরে সাজা এড়াতে পালিয়ে বেড়াচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
    থানা-পুলিশ সূত্রে জানা গেছে, আনিসুরের নামে ২০২৩ সালে আদালতে যৌতুক নিরোধ আইনে একটি মামলা হয়। সেই মামলায় ২০২৫ সালে তাঁর সাজা হয়। সাজা হওয়ার পর থেকেই আনিসুর পালিয়ে বেড়াচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ওসি মাহবুবুর রহমানের নির্দেশনায় সহাকারী উপপরিদর্শক (এএসআই) মো. রাজ্জাক ও সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রোববার দুপুরে তাঁকে গ্রেপ্তার করা হয়।
    থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে যৌতুকের মামলায় সাজাপ্রাপ্ত আসামি আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (রোববার) বিকেলেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
    # ২৬ এপ্রিল ২০২৬

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST