ঢাকাThursday , 4 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • পোরশায় বিভিন্ন প্রতিষ্ঠানে পোনামাছ বিতরণ

    admin
    September 4, 2025 3:35 pm
    Link Copied!

    সুকুমার ঋষি পোরশা নওগাঁ প্রতিনিধি

    নওগাঁর পোরশায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে পোনামাছ বিতরণ করা হয়েছে।

    বুধবার (৩ সেপ্টেম্বর) ২০২৫-২৬ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাশয়, বর্ষাপ্লাবিত ধানক্ষেত, প্লাবনভূমি ও প্রাতিষ্ঠানিক জলাশয়ের প্রতিনিধিদের মাঝে এসব পোনামাছ বিতরণ করা হয়।

    এসময় ১৫টি প্রাতিষ্ঠানিক জলাশয়ের জন্য প্রতিটি প্রতিষ্ঠানে ১০ থেকে ৫০ কেজি করে পোনামাছ বরাদ্দ দেওয়া হয়। একইসঙ্গে উপজেলা পরিষদের সরকারি পুকুরেও পোনামাছ অবমুক্ত করা হয়।

    পোনামাছ বিতরণ ও অবমুক্তকরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ফেরদৌস, উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) শামীম রেজা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST