ঢাকাMonday , 26 August 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • পাঁচবিবিতে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন

    admin
    August 26, 2024 9:30 pm
    Link Copied!

    জুয়েল শেখ জয়পুরহাট জেলা প্রতিনিধি

    মহা ভবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী-২০২৪ যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়। এ উপলক্ষে পাঁচবিবি বাজার কেন্দ্রীয় বারোয়ারী মন্দির অঙ্গনে আজ ২৬শে আগস্ট সোমবার বেলা ১১ টায় গীতাপাঠান্তে শ্রী সুজিত ঘোষের পরিবেশনায় নামাবলী কীর্তনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু করা হয়। এরপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    পূজা উদযাপন পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার যৌথ আয়োজনে উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন,পূজা উদযাপন পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সভাপতি বাবু পরমেশ্বর মাহাতো।

    হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ পাঁচবিবি উপজেলা শাখার সাধারণ সম্পাদক বাবু সুভাষ চন্দ্র দাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ বেলায়েত হোসেন।

    প্রধান আলোচক ছিলেন,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ধর্ম বিষয়ক সম্পাদক বাবু নিশী পদ দাস। আরো বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি অধ্যাপক সুনীল কুমার রায়,উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়সাল বিন আহসান,পাঁচবিবি ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক বাবুর সুদর্শন সরকার ও পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি বাবু বিপ্লব কুমার কুন্ডু প্রমুখ।

    সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবু জীবনকৃষ্ণ সরকার বাপ্পী। শেষে এক বর্ণাঢ্য র‍্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST