ঢাকাWednesday , 24 September 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি বার্তা
  6. খেলাধুলা
  7. গনমাধ্যাম
  8. চাকরি
  9. জাতীয়
  10. তথ্যপ্রযুক্তি
  11. ধর্ম
  12. নগর জীবন
  13. প্রবাসের খবর
  14. ফ্যাশন
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর
  • নওগাঁ জেলার পোরশা থানায় অটো-রিকসা ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন

    admin
    September 24, 2025 9:45 pm
    Link Copied!

    মোঃ মমিন আলী
    বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।

    এসময় দু’জন আহত হয়েছে। এসড়ক দূর্ঘটনাটি ঘটেছে বুধবার ২৪ সেপ্টেম্বর বিকালে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর বড় ব্রিজ এলাকায়। আহত দু’জন হলেন, অটো-রিকসা যাত্রী পোরশা উপজেলার শিতলী গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল হাকিম (৫৪) এবং ফয়েজ উদ্দিনের ছেলে মোঃ ফাইম হোসেন (১৭)।
    নিহত মোটরসাইকেল চালক নিজাম উদ্দিন (৩৫) হলেন, সাপাহার উপজেলার দক্ষিণ খোট্টাপাড়ার সাইফুদ্দিনের ছেলে। পোরশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে গ্রামের বাড়ি থেকে নিজাম উদ্দিন মোটরসাইকেল যোগে পোরশা উপজেলার নিতপুরের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে নিতপুর বড় ব্রিজ এলাকায় পৌছালে বিপরীতদিক থেকে আসা ব্যাটারী চালিত যাত্রীবাহী অটো-রিকসা সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল ও অটোরিকসার চালকসহ ৩ জন গুরুতর আহত হোন। তাদের মধ্যে গুরুত্বর আহত নিজাম উদ্দিনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর সময় তিনি মারা যায়। অপরদিকে আহত দু’জনকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনী প্রক্রিয়া শেষ করে নিহতের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।

    এই সাইটে নিজম্ব নিউজ তৈরির খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।জরুরী প্রয়োজনে আমাদের হেল্পলাইন নাম্বারে কল করুন-01912.473991 অথবা আমাদের জিমেইলে পাঠান-amardeshpbd@gmail.com

    Design & Developed by BD IT HOST