মোঃ মমিন আলী
বিশেষ প্রতিনিধি -এডিপি বাংলা।
এসময় দু'জন আহত হয়েছে। এসড়ক দূর্ঘটনাটি ঘটেছে বুধবার ২৪ সেপ্টেম্বর বিকালে নওগাঁর পোরশা উপজেলার নিতপুর বড় ব্রিজ এলাকায়। আহত দু'জন হলেন, অটো-রিকসা যাত্রী পোরশা উপজেলার শিতলী গ্রামের আব্দুল জব্বারের ছেলে আব্দুল হাকিম (৫৪) এবং ফয়েজ উদ্দিনের ছেলে মোঃ ফাইম হোসেন (১৭)।
নিহত মোটরসাইকেল চালক নিজাম উদ্দিন (৩৫) হলেন, সাপাহার উপজেলার দক্ষিণ খোট্টাপাড়ার সাইফুদ্দিনের ছেলে। পোরশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে গ্রামের বাড়ি থেকে নিজাম উদ্দিন মোটরসাইকেল যোগে পোরশা উপজেলার নিতপুরের দিকে যাচ্ছিলেন। পথের মধ্যে নিতপুর বড় ব্রিজ এলাকায় পৌছালে বিপরীতদিক থেকে আসা ব্যাটারী চালিত যাত্রীবাহী অটো-রিকসা সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেল ও অটোরিকসার চালকসহ ৩ জন গুরুতর আহত হোন। তাদের মধ্যে গুরুত্বর আহত নিজাম উদ্দিনকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানোর সময় তিনি মারা যায়। অপরদিকে আহত দু'জনকে পোরশা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। পোরশা থানা অফিসার ইনচার্জ মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনী প্রক্রিয়া শেষ করে নিহতের পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়েছে।